তিন দফা দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

Spread the love

তিন দফা দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ইবির প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন ও বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেন তারা।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সদস্য সাব্বির হোসেন, রুকজ্জামান অর্ক, রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের তিনদফা দাবি হচ্ছে- সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করা, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে ভর্তির ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৫০% কোটা নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটালাইজেশন করে গতিশীল করা।

স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামিক স্টাডিজ কোর্সের ডিজাইন এমন ভাবেই করা হবে যাতে সব ধর্মের শিক্ষার্থীরা পড়তে পারে। কোটাপদ্ধতি বাতিলের ব্যাপারে গুচ্ছ ভর্তি কমিটির সিদ্ধান্ত আসতে হবে, কারণ ভর্তি কার্যক্রম গুচ্ছের অধীন। এছাড়া শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে এবার ভর্তি কার্যক্রমে ওয়ান স্টপ পেমেন্ট সিস্টেম এবং একজায়গায় সব সেবা যাতে পায় সেজন্য ডিন ও সংশ্লিষ্টদের সাথে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *