চাকসু কেন্দ্রে “চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব” উদ্বোধন

Spread the love

চাকসু কেন্দ্রে “চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব” উদ্বোধন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত “চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব” বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকাল ৩টায় উদ্বোধন করা হয়। চাকসু ভবনের ২য় তলায় অবস্থিত এই ডিজিটাল লার্নিং হাবের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

মাননীয় উপাচার্য এমন উদ্যােগের জন্য চাকসু প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

এই হাবে শিক্ষার্থীদের জন্য ১০টি উচ্চ কনফিগারেশনের কম্পিউটার স্থাপন করা হয়েছে, যা গবেষণা, অনলাইন শিক্ষা, সফটওয়্যারভিত্তিক কাজ ও অন্যান্য প্রযুক্তিগত কার্যক্রমে সহায়ক হবে। এছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই লার্নিং হাবে নিয়মিত বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, প্রেজেন্টেশন, ক্যারিয়ার প্রস্তুতি এবং অন্যান্য প্রয়োজনীয় সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবে।

তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ। উক্ত উদ্যোগের সার্বিক বাস্তবায়নে দায়িত্ব পালন করেছেন চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মো. মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *