শ্রমিক দিবসে ইবিতে সিআরসির উপহার সামগ্রী বিতরণ

Spread the love

শ্রমিক দিবসে ইবিতে সিআরসির উপহার সামগ্রী বিতরণ

ইবি প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ ইবি শাখা। শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তারা ক্যাম্পাসের ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গেঞ্জি, গামছা, পানি ও স্যালাইন বিতরণ করেন।

এতে সংগঠনটির সাবেক সভাপতি শাহিদ কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম আলিফ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ বলেন, মহান শ্রমিক দিবস উপলক্ষে এ বছর শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশেষ করে আমাদের ক্যাম্পাসের ভ্যানচালকরা, যাদের ছাড়া শিক্ষার্থীদের প্রতিদিনের চলাচল প্রায় অচল হয়ে পড়ে। ক্লাসে যেতে দেরি হলে তখনই তাদের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি উপলব্ধি করা যায়।
তাদের এই অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু উপহার তুলে দেওয়া হয়েছে। এটি কোনো আনুষ্ঠানিক সহায়তা নয়, বরং তাদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি ছোট্ট প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *