পহেলা বৈশাখের ঐতিহ্য, আনন্দ আর বাঙালিয়ানার রঙে রাঙাতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আলাওল হল।

Spread the love

পহেলা বৈশাখের ঐতিহ্য, আনন্দ আর বাঙালিয়ানার রঙে রাঙাতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আলাওল হল।

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো আলাওল হল আয়োজন করতে যাচ্ছে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত গ্রামীণ ‘খেলাধুলা উৎসব’।
উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন উপাচার্য, উপ-উপাচার্যদ্ব, প্রক্টর, হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসু নেতৃবৃন্দসহ হল সংসদের নেতৃবৃন্দ।

খেলাধুলা উৎসবে যা থাকছে,

  • কাবাডি
  • হাড়ি ভাঙ্গা
  • মোরগ লড়াই
  • বস্তা দৌড়
  • তৈলাক্ত কলাগাছে উঠা
  • বিস্কুট দৌড়

আলাওল হল মাঠ প্রাঙ্গণ এ আয়োজিত হবে উক্ত খেলা এবং অনুষ্ঠানসমুহ।

এই আনন্দঘন আয়োজনে আলাওল হলের সংশ্লিষ্টরা চান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই উৎসবমুখর আয়োজনে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

আয়োজন করছে,
আলাওল হল ছাত্র সংসদ, চবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *