চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ সম্প্রতি নতুন ব্যাচ এর ক্লাস শুরু হয়েছে। নতুন ব্যাচ আসলে প্রায়ই ইমেডিয়েট সিনিয়র ব্যাচ একটা মতবিনিময় বা পরিচিতি পর্ব আয়োজন করে। তবে এখন থেকে এমন কিছু করার জন্য লাগবে বিভাগ সভাপতির মাধ্যমে প্রক্টর অফিস এর অনুমতি। পাশাপাশি র্যাগিং এবং বুলিং এর বিরুদ্ধে চবি প্রশাসন এর জিরো টলারেন্স (Zero Tolerance) নীতি বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সচেষ্ট।
র্যাগিং (Ragging) ও বুলিং (Bullying) সংক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রক্টর অফিসের জরুরী বিজ্ঞপ্তি।
