
নতুন শাটল ট্রেন ও বগি বৃদ্ধির আশ্বাস রেলমন্ত্রীর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্টেনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান চেয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
সাক্ষাৎকালে আব্দুল্লাহ আল নোমান রেলমন্ত্রীর কাছে নতুন শাটল ট্রেন, বিদ্যামান শাটলে বগি বৃদ্ধি ও শাটলে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান। এসময় মন্ত্রী শিগগিরই নতুন শাটল ও বগি বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নিজেদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাননীয় রেলমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে।
