শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’-এর ২১তম কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ২০তম কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Spread the love

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’-এর ২১তম কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ২০তম কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ভূমিকা রাখেন। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরাও ইতিবাচক ও গঠনমূলক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রকাশনা ‘দীপন’-এর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভয়ের নেতৃত্বে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

পরে ২১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ ও নির্বাচন কমিশনার অধ্যাপক ইফতেখার রহমান। অনুষ্ঠানের শেষাংশে নির্বাচন কমিশনারদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *