সিওয়াইবি যবিপ্রবির নেতৃত্বে ইফতেখার-ফাতিন-সিমান্ত

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি:

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৪ মে) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ ইফতেখার মাহমুদকে সভাপতি এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী ফাতিন ফুয়াদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৭ সদস্যের কমিটির অনুমোদন দেন সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম, জান্নাতুল ফেরদৌস কলি। যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রমিত দাস। সাংগঠনিক সম্পাদক সিমান্ত বিশ্বাস। দপ্তর সম্পাদক মাইশা ফাহমিদা বিভা, সহ-দপ্তর সম্পাদক হিমেল বাছাড়। প্রচার সম্পাদক সিয়াম মিনহাজ। ভোক্তা-অধিকার বিষয়ক সম্পাদক গ্রন্থী মন্ডল। আইন বিষয়ক সম্পাদক মোঃ সাইফ খান। অর্থ সম্পাদক ভূমি পোদ্দার দিয়া, সহ-অর্থ সম্পাদক বুলবুল আহমেদ হৃদয়। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়শ্রী সরকার শ্রেয়া। মিডিয়া বিষয়ক সম্পাদক রাফিউ চৌধুরী। কার্যনির্বাহী সদস্য- খালিদ হোসাইন বায়েজিদ, মাহমুদুল হাসান রোহান, মোঃ নাহিদ হাসান বিন্ত, নিগার সুলতানা পলি, নাভিদ নওরোজ হিমেল, ফাওজিয়া আহমেদ, তাসফিয়া ইসলাম, মোঃ এমদাদ উল্লাহ বাধান, রিফাত জামান, ঐশী চক্রবর্তী, ঋতু সরকার, সামিয়া ইসলাম জীম।উল্লেখ্য, ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষাধিক স্বেচ্চাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *