চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “সাংস্কৃতিক আধিপত্যবাদ ও ওসমান হাদির লড়াই” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

Spread the love

চবি প্রতিনিধি :

১৭ মে, রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “সাংস্কৃতিক আধিপত্যবাদ ও ওসমান হাদির লড়াই” শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে দুপুর ২টায় এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদুল হক, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক এবং সহযোগী অধ্যাপক শারমিন আক্তার। বক্তারা সাংস্কৃতিক আধিপত্যবাদ, সমাজে সংস্কৃতির প্রভাব এবং ওসমান হাদির সংগ্রাম ও চিন্তাধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ইনকিলাব কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক ফাহিম আব্দুল্লাহ, সাংস্কৃতিক কর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চ, ঢাবির আহ্বায়ক ফজলে রাব্বি সরকার।সেমিনারে সভাপতিত্ব করেন ইনকিলাব মঞ্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব। অনুষ্ঠানে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *