মাভাবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক এবিএম শহিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ

Spread the love

মাভাবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক এবিএম শহিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৬ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।
এর আগে গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের শুরুতে তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ নবনিযুক্ত উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *