নবীন শিক্ষার্থীদের আগমণে র‍্যাগিং ফ্রি ক্যাম্পাস গড়তে ছাত্রদল নেতা সুমন সরদারের কর্মসূচি

Spread the love

নবীন শিক্ষার্থীদের আগমণে র‍্যাগিং ফ্রি ক্যাম্পাস গড়তে ছাত্রদল নেতা সুমন সরদারের কর্মসূচি

জবি প্রতিনিধি :

নতুন শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে র‍্যাগিং কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাগিংবিরোধী পোস্টার টাঙানো, সচেতনতামূলক প্রচারণা এবং শিক্ষার্থীদের সতর্ক করার কার্যক্রম পরিচালনা করা হয়।

রোববার (১০ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিভিন্ন বিভাগের সামনে ‘র‍্যাগিংকে না বলুন’ স্লোগানসংবলিত পোস্টার টাঙাতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। এ সময় নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের যেকোনো ধরনের হয়রানি বা র‍্যাগিংয়ের শিকার হলে প্রশাসন ও সংগঠনের দায়িত্বশীলদের জানাতে আহ্বান জানান ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনের জায়গা। এখানে র‍্যাগিংয়ের মতো নেতিবাচক সংস্কৃতির কোনো স্থান নেই। নবীন শিক্ষার্থীরা যেন নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে তাদের শিক্ষাজীবন শুরু করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, কেউ যদি র‍্যাগিং বা মানসিক হয়রানির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ র‍্যাগিংমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক
যুগ্ম আহবায়ক, নাসির উদ্দিন সৌরভ, ফারুক রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ,আরিফুল ইসলাম আরিফ,ইয়াসির আরাফাত,রায়হান হোসেন অপু,প্রধান,রবিন মিয়া শাওন, মেহেদী হাসান,আহবায়ক সদস্য, রাহাত হাসান,মেহেদী হাসান ইমন,মনির হোসেন শান্ত,মাশফিকুল ইসলাম,মনিরুজ্জামান মনির, মিঠু আলী,রেদোয়ান,ইমরান,সজীব,রেজা,প্রিয়ন্ত,সাইফুল ইসলাম,নাইম,মুসফিক,বাবু,আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, সাব্বির,সৌরভ,আরিফুজ্জামান টিংকু,আবু হুরায়রা মোবাশ্বের, আব্দুল মালিক,আকরাম,মুসফিক,মিথিল, ফয়সাল কামাল সহ অন্যান্য নেতাকর্মী


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *