মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন যবিপ্রবির অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিন প্রকৌশল ও বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান এবং তাঁর সহধর্মিণী ফিরোজা পারভিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কল্যাণ ট্রাস্টে ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। তাঁদের এই মহৎ উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারে ব্যাপক প্রশংসিত হয়েছে।
জানা গেছে, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তাঁদের নামে গঠিত এই ট্রাস্ট ফান্ড থেকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। যবিপ্রবির ইতিহাসে এটি একটি স্মরণীয় ও মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, ড. শেখ মিজানুর রহমান স্যার ও তাঁর সহধর্মিণীর এই অনন্য অবদান শুধু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর দৃষ্টান্তই নয়, বরং সমাজে মানবতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ।
শিক্ষার্থীরা স্যারের এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেছেন।
