ইনটেলে চাকরি পেলেন জবির রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ‎

Spread the love

ইনটেলে চাকরি পেলেন জবির রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ

‎জবি প্রতিনিধি,

‎বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল কর্পোরেশন-এ ‘ইয়েল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাকতুফ (জিহাদ)।

‎আব্দুল্লাহ আল মাকতুফ (জিহাদ) ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ২০১২ সালে স্নাতক (অনার্স) এবং ২০১৩ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। এরপর ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে এনালাইটিক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি করার সুযোগ পান। ২০২৬ সালে তিনি তার পিএইচডি সম্পন্ন করেন এবং একই বছরে ইনটেলে ‘ইয়েল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে যোগদানের সুযোগ লাভ করেন।

‎আব্দুল্লাহ আল মাকতুফ জিহাদ বলেন, “আমি ইন্টেল করপোরেশনে ইয়েল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে একটি চাকরির প্রস্তাব পেয়েছি। এই পথচলায় যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ বিশেষ করে জুনায়েদ আহমেদের প্রতি। এটি আমার জন্য একটি বড় অগ্রগতি; সামনে এগিয়ে যাওয়ার পথ এখনও অনেক বাকি।”

‎নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “পিএইচডি ডিগ্রি শেষ করার মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রথম ইন্টারভিউতেই ইনটেল করপোরেশন থেকে অফার পাই। যদিও ঘটনাটি দ্রুত ঘটেছে, তবে এর পেছনে ছিল আমার ডক্টরাল স্টাডির সময়ের দীর্ঘদিনের প্রস্তুতি।”

‎তিনি আরও বলেন, “পিএইচডি চলাকালীন সময়ে আমি কেমিস্ট্রি গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি, যা আমার নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা আরও উন্নত করেছে। এই নেটওয়ার্কিং আমাকে সঠিক সময়ে সঠিক সুযোগ কাজে লাগাতে সহায়তা করেছে।”

‎জবি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন,“ আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে এতে আমরা শিক্ষক হিসেবে গর্বিত। ভবিষ্যতে রসায়ন বিভাগ থেকে আরও বেশি শিক্ষার্থী ইনটেলসহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে বলে আমি আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *