যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব জাস্ট’-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাশফি চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন রবিউল ইসলাম শিমুল।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা নির্বাচিত হন। ভোট গণনা শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রথম সহ-সভাপতি হিসেবে মৃন্ময় মণ্ডল, দ্বিতীয় সহ-সভাপতি হাবিবা রহমান এবং তৃতীয় সহ-সভাপতি ইফতেখার মাহমুদ লাবিব নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অর্পিতা সাহা ও দেবজ্যোতি দে। কোষাধ্যক্ষ পদে মোঃ সালমান আমিন এবং সহকারী কোষাধ্যক্ষ পদে বৃষ্টি দাস নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল হোসাইন ইয়ামিন, সার্জেন্ট অ্যাট আর্মস মোঃ আসিফ ইকবাল, সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস মোঃ মোরশেদ জামিল শাফি, ম্যানেজিং এডিটর মোঃ দেলোয়ার হোসাইন, ক্রীড়া সম্পাদক মোঃ শামীম শেখ, ক্লাব প্রশাসন পরিচালক এস. এম. আমিনুল ইসলাম, ক্লাব সার্ভিস পরিচালক মোঃ ফয়সাল ইকবাল, কমিউনিটি সার্ভিস পরিচালক মোঃ আলামিন ইসলাম, আন্তর্জাতিক সার্ভিস পরিচালক হোসাইন আল মাহমুদ সাজিদ এবং পেশাগত সার্ভিস পরিচালক হাসিন আক্তার অলিভ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রিয়া দাস, মোঃ শিফাত আহমেদ সানি, মোছাঃ তাহমিনা খাতুন, মোবারক হোসাইন, মোঃ মিলন মিয়া, মোঃ এমদাদ উল্লাহ বধান, মোছাঃ তাজমিম আক্তার, তাসমিয়া তাহশিন প্রথোমা, হাসান ইবনে নূর, মোঃ শাহিন শেখ ও মেহেদী হাসান এরাজ।
নবনির্বাচিত সভাপতি মোঃ মাসফি চৌধুরী বলেন, “রোটার্যাক্টের মূল শক্তি তরুণদের সক্রিয় অংশগ্রহণ। ‘Service Above Self’ বা নিজের আগে সেবা—এই আদর্শকে সামনে রেখে আমরা তরুণ নেতৃত্ব গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমাজের বাস্তব সমস্যার সমাধানে কাজ করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রতিটি সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর আমরা অগ্রাধিকার দেব।
আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। নবনির্বাচিত কমিটির সবাইকে নিয়ে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে ক্লাবকে এগিয়ে নিতে চাই।”তিনি আরও বলেন, “আমাদের সব কার্যক্রমে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং স্পনসর রোটারি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাই।”নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দিনে ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
