ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন: প্রচারে সরব মঈদ বাবুল–তোজাম পরিষদ

Spread the love

ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন: প্রচারে সরব মঈদ বাবুল–তোজাম পরিষদ

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সরব হয়ে উঠেছে মঈদ বাবুল–তোজাম নেতৃত্বাধীন ‘সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ’।

মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন দপ্তর, অফিস ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ চালান প্যানেলটির প্রার্থীরা। এ সময় তারা কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচিত হলে কল্যাণমুখী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।

জানা গেছে, আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য কর্মকর্তা সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল এবং কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান মোজাম্মেল হক তোজামের নেতৃত্বে গঠিত এ প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন ইয়ারুল ইসলাম (উপ-রেজিস্ট্রার, প্যাথলজি, মেডিকেল সেন্টার) ও ড. মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (উপ-রেজিস্ট্রার, এস্টেট অফিস)। যুগ্ম সম্পাদক পদে প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ (উপ-পরিচালক, ট্রেজারার অফিস) এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন জাহিদুল ইসলাম (উপ-রেজিস্ট্রার, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ)।

এছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক পদে প্রার্থী আরিফ হোসেন (উপ-রেজিস্ট্রার, পরিবহন অফিস)। সাংস্কৃতিক, সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন মো. আব্দুর রাজ্জাক (জুনিয়র লাইব্রেরিয়ান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ) এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতানা পারভীন (উপ-পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ)।

সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. শহিদুল ইসলাম শহীদ (উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস), আবু জাফর আদম (উপ-রেজিস্ট্রার, কেন্দ্রীয় গ্রন্থাগার অফিস), জাহাঙ্গীর আলম (উপ-রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগ), সাইদুর রহমান (সহকারী রেজিস্ট্রার, প্রক্টর অফিস), খোয়াজ আলী (সহকারী রেজিস্ট্রার, শরীরচর্চা ও শিক্ষা বিভাগ) এবং আমিরুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা, এস্টেট অফিস)।

উল্লেখ্য, আগামী শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপর প্যানেলটি হলো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী রিপু–লতিফ প্যানেল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *