শাবিপ্রবি ক্যাম্পাস ও প্রধান ফটকে বিএনপির ১৮০ দিনের ব্যর্থতার তালিকা টানিয়ে দিল ছাত্রশক্তি

Spread the love

শাবিপ্রবি ক্যাম্পাস ও প্রধান ফটকে বিএনপির ১৮০ দিনের ব্যর্থতার তালিকা টানিয়ে দিল ছাত্রশক্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস ও প্রধান ফটকে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’ শিরোনামে একটি ব্যানার টানিয়ে দিয়েছে জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখা।

শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও মূল ফটকে বিএনপি সরকারের সমালোচনা সংবলিত ব্যানারটি দেখা যায়।

ব্যানারে দেশের বর্তমান সার্বিক অবস্থা, জ্বালানি ও কৃষি খাত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক খাত এবং শিক্ষাঙ্গনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এসব খাতে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কথিত ব্যর্থতার সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক সমস্যা ও সংকটের কার্যকর সমাধান না করে বিভিন্ন ধরনের কার্ড, প্রতিশ্রুতি ও উন্নয়নের কথা সামনে এনে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় ছাত্রশক্তি, শাবিপ্রবি শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী ও মানুষের স্বার্থকে সামনে রেখে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, অনিয়ম ও ব্যর্থতার বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি।’

জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও মানুষের সামনে সরকারের গত ১৮০ দিনের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরতেই এসব ব্যানার টানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *