যবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নেপালে বন্যাদুর্গতদের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নেপালী শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করে
যবিপ্রবি প্রতিনিধি
যশোর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে নেপালের সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রদল। বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।

৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় আমাদের ক্যাম্পাসে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের হাতে ৫০০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্তান্তর করা হয়।
সীমিত সামর্থ্যের এই আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক নেপালী শিক্ষার্থী ভাই ও বোন উপস্থিত ছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার সাথে এই সহায়তা গ্রহণ করেন এবং নিজেদের ব্যবস্থাপনায় খুব দ্রুত নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার কথা জানান।
বিপদ ও সংকটে মানবতাই সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশ ও নেপালের এই বন্ধুত্বের মেলবন্ধন ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

