নবনিযুক্ত উপ-উপাচার্যের সঙ্গে শাবিপ্রবি শিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ভোগান্তি নিরসন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপ-উপাচার্যের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, সকাল ৮টা ও ৯টার ক্লাসের সময়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ক্যাম্পাস পর্যন্ত পর্যাপ্ত শাটল বাস চালু করা এবং ক্যাম্পাসের অভ্যন্তরের ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ রাস্তাগুলোর সংস্কারকাজ দ্রুত শুরু করা।
এ সময় শিক্ষার্থীদের এসব যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন শিবিরের নেতৃবৃন্দ।

