এআইয়ের নতুন শিকার আপনি নন তো? আপনার ছবি বা ভিডিও দিয়ে অপতথ্য ছড়ালে যা করবেন।

Spread the love

এআইয়ের নতুন শিকার আপনি নন তো? আপনার ছবি বা ভিডিও দিয়ে অপতথ্য ছড়ালে যা করবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কে ব্যবহার করে ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধার জন্য বিকৃত ছবি বা ভিডিও বানিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। এআই দিয়ে তৈরি বিকৃত ছবি বা ভিডিও এর ভুক্তভোগী বিশেষ করে হচ্ছেন নারীরা। বিএসএস নিউজ (BSS News) ৮ জুন ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ৬৩% এর বেশি নারী কোনো না কোনো অনলাইন সহিংসতার শিকার। উল্লেখ্য,


২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ‘সাইবার সাপোর্ট ফর উইমেন’ ইউনিটে এ সংক্রান্ত ৬০ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সালের ২৫(১) নং অধ্যাদেশ অনুযায়ী, এডিটকৃত, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অথবা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এইরূপ কোনো তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচার করেন, বা প্রেরণ, প্রকাশ বা প্রচার করার হুমকি প্রদান করেন, যারা ক্ষতিকর বা ভীতি দেখায়, উক্ত ব্যক্তির কাজ একটি অপরাধ। যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহলে তিনি দুই বৎসর কারাদণ্ডে বা দশ লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যদি আপনার নামেও অপতথ্য ছড়ানো হয় তাহলে হতাশ না হয়ে যা করবেন—
​১) আপনার নামে অপতথ্য দেখা মাত্র তার স্ক্রিনশট, লিংক, তারিখ ও সময় প্রমাণ হিসেবে সংগ্রহ করে রাখুন।
​২)পোস্টটির বিরুদ্ধে Harassment রিপোর্ট দিন ও পরিচিতদেরও দিতে বলুন।
​৩)নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে পোস্ট দিন যে আপনার নামে অপতথ্য ছড়ানো হচ্ছে।
৪)নিকটতম থানায় জিডি করুন ও ৯৯৯ এ ফোন দিয়ে নিজের হয়রানির কথা বলুন।
​এভাবে, আপনি আপনার বিরুদ্ধে প্রচার হওয়া অপতথ্য রোধ করতে পারবেন এবং অন্যদেরও সচেতন করতে পারবেন।

সাফিয়েল করিম সুপ্ত
অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *