চবির বাজেটের ৫৮ শতাংশই বেতন-ভাগা খাতে।
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের মোট বাজেট ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকা। এর মধ্যে বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৯৩ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা। যা মোট বাজেটের প্রায় ৫৮.২৩ শতাংশ।
এছাড়াও রাখা হয়নি সমাবর্তন এর জন্য কোনো বাজেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরে সমাবর্তন আয়োজনের খরচ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৫ কোটি টাকা বাজেট চাহিদা দেওয়া হলেও কোন বরাদ্দ দেওয়া হয়নি।
পাশাপাশি রাখা হয়নি গবেষণা খাতেও। তবে বাজেট বইয়ের অনুযায়ী, এবার গবেষণা খাতের বরাদ্দ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাধ্যমে পরিচালিত হবে।

