
বেঙ্গল প্রেসের বার্তা সম্পাদক হলেন মামুন অর রশিদ বিজন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বেঙ্গল প্রেসের অনলাইন বিভাগের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক মামুন অর রশিদ বিজন। গত ১ মার্চ রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পরিচয়পত্র তুলে দেন সম্পাদক মোঃ তোহা বিন আছাদ দ্বীপ।
মামুন অর রশিদ বিজন দীর্ঘ সময় ধরে ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দক্ষতার সাথে কাজ করেছেন। সেখান থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি বেঙ্গল প্রেসের প্রধান কার্যালয়ের বার্তা কক্ষে সরাসরি যুক্ত হলেন।
ব্যক্তিগত জীবনে তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিৎলা গ্রামের শফিউর রহমানের (টমা) কনিষ্ঠ পুত্র। সাংবাদিকতা জগতে তাঁর পথচলা শুরু হয় ২০১৭ সালে জনপ্রিয় নিউজ পোর্টাল ‘রাইজিং বিডি’র ক্যাম্পাস রাইটার হিসেবে। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী।মেহেরপুরে সুপরিচিত সামাজিক সংগঠন ‘কাম ফর হিউম্যানিটি’ (সিএফএইচ) তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর বিজন জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ইতিবাচক প্রসারে তিনি নিরলসভাবে কাজ করে যেতে চান।





