শাবিপ্রবিতে ‘অগ্নিঝড়া জুলাই: রক্তের ঋণ ও আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

Spread the love

শাবিপ্রবিতে ‘অগ্নিঝড়া জুলাই: রক্তের ঋণ ও আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

শাবিপ্রবি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তরুণ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি, শাবিপ্রবি শাখার উদ্যোগে ‘অগ্নিঝড়া জুলাই: রক্তের ঋণ ও আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপি। প্রধান আলোচক ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। একই সঙ্গে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। এসব পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে আবেগ ও অনুপ্রেরণার সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রশিদ আবরার। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *