নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা

Spread the love

নিরাপত্তা ঝুঁকির কারণে রাজধানীর মতিঝিলে থাকা অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে সংগঠনটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।পোস্টে বলা হয়, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে থাকা অস্থায়ী অফিসের কার্যক্রম নিরাপত্তাজনিত কারণে বন্ধ করা হয়েছে। এখন থেকে সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে রাজধানীর রূপায়ণ টাওয়ারের ১৫ তলায়।এনসিপি নেতারা ঢাকা-৮ আসনের সাধারণ জনগণসহ সবাইকে নতুন ঠিকানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টে সতর্ক করে বলা হয়, পূর্ববর্তী স্থানে গিয়ে কেউ কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি, হামলা বা ক্ষতির সম্মুখীন হলে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত হবে। সবাইকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *