সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনীষা মজুমদার।
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনীষা মজুমদার দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত সংগঠনটির সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় সংগঠনটির ফাউন্ডার মেম্বার, পূর্ববর্তী কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সাধারণ শিক্ষার্থীরাও সভায় অংশ নেন। এ সময় উপস্থিত অনেকেই সাস্ট ফিটনেস ক্লাবের কার্যক্রম ও সংগঠনটি নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।
নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাজমুল ইসলাম জোবায়ের, ভাইস প্রেসিডেন্ট হিসেবে জাহিমা আক্তার ও জোবায়ের আলম দায়িত্ব পেয়েছেন।
জয়েন্ট সেক্রেটারি হিসেবে মারজানা সাদিয়া মিমি ও রামিমুর রহমান অভি এবং অরগানাইজিং সেক্রেটারি হিসেবে আকরাম হোসেন দায়িত্ব পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অরগানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইউল শেখ, হোসেন আহমেদ আদিব মোল্লা, মোহাম্মদ শাহীন আলম ও মোহাম্মদ নাজমুল হুদা নাহিদ।
ট্রেজারার হিসেবে মোহাম্মদ মাহমুদুল হক অভি এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে মোহাম্মদ টিটু, আরিয়ান শেখ ও মোহাম্মদ নাজমুল হক দায়িত্ব পেয়েছেন।
পাবলিকেশন সেক্রেটারি হিসেবে শিহাব চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিকেশন সেক্রেটারি হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান অভি, কাজী বোরহান উদ্দিন রুদ্র, নীলয় হাসান নাঈম ও সাদিয়া আক্তার স্বর্ণা দায়িত্ব পেয়েছেন।
সেশন কর্ডিনেটর হিসেবে আবদুল্লাহ আল হাসিব এবং অ্যাসিস্ট্যান্ট সেশন কর্ডিনেটর হিসেবে খাইরুল খন্দকার, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ সাব্বির হোসেন ও ফামিন হোসাইন দায়িত্ব পেয়েছেন।
অফিস সেক্রেটারি হিসেবে ফাতিমা নিসা এবং অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি হিসেবে আবদুল্লাহ আহমেদ রিফাত ও ফাতেমাতুজ সাদিয়া প্রমা দায়িত্ব পেয়েছেন।
ডকুমেন্টেশন সেক্রেটারি হিসেবে নাফিউজ্জামান নাফি এবং অ্যাসিস্ট্যান্ট ডকুমেন্টেশন সেক্রেটারি হিসেবে যশোমন্ত মল্লিক ও মহিমানুল কবির দায়িত্ব পেয়েছেন।
কনটেন্ট অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে প্রিয়া মনি এবং অ্যাসিস্ট্যান্ট কনটেন্ট অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে নিশাত আক্তার, রিদোলা আফরিন শিমু ও আবুল খায়ের দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা সাস্ট ফিটনেস ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রেখে সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ফিটনেস ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

