রাবিপ্রবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান জি. এম. সেলিম আহমেদ

Spread the love

রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক জি. এম. সেলিম আহমেদ।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: সাইফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করার মাধ্যমে তাকে আগামী এক বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(৩) ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে যোগদানপত্র দাখিল করতে হবে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বিভাগে কোনো নিয়মিত অধ্যাপক বা সহযোগী অধ্যাপক নিয়োগপ্রাপ্ত হলে তাদের মধ্য থেকে জ্যেষ্ঠ শিক্ষক বিধি মোতাবেক বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে তার অনুভূতি জানতে চাওয়ায় তিনি বলেন, “চেয়ারম্যানের দায়িত্ব পরিবর্তন হবে, কিন্তু আমাদের বিভাগের পারিবারিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা আগের মতোই অটুট থাকবে। আমরা সবাই একটি পরিবারের মতো একসঙ্গে কাজ করে যেতে চাই। সবার প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান রেখে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঢাকার শেখ বোরহানউদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালের জুলাই মাসে রাবিপ্রবির সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এছাড়া ২০১৫ সালে তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *