নোবিপ্রবিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “ইইই ডে-২০২৬”
টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অন্যতম আয়োজন ‘ইইই ডে-২০২৬’। ইইই বিভাগ এবং নোবিপ্রবি ইইই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ৬ ও ৭ জুলাই ২০২৬ দুই দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। একাডেমিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এবারের আয়োজনে থাকছে—
সার্কিট অলিম্পিয়াড
প্রোগ্রামিং কনটেস্ট
প্রজেক্ট শোকেস
লাইন-ফলোয়িং রোবট প্রতিযোগিতা
ট্রেসার হান্ট
মোবাইল গেমিং টুর্নামেন্ট
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে ফ্রি টি-শার্ট, মধ্যাহ্নভোজ, সার্টিফিকেট এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ইইই ডে-২০২৬’ সফলভাবে সম্পন্ন হবে।

