মাভাবিপ্রবিতে আদিবাসী শিক্ষার্থীদের সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা

Spread the love

মাভাবিপ্রবিতে আদিবাসী শিক্ষার্থীদের সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা

মাভাবিপ্রবি প্রতিনিধি:
Indigenous Students’ Association-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রত্নময় চাকমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন সেংগ্রী মৃ। এছাড়াও বিভিন্ন পদে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি রত্নময় চাকমা বলেন, সংগঠনের নেতৃত্বে আসতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত। তিনি সংগঠনের সদস্য, সিনিয়র, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, এই সংগঠন কেবল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আদিবাসী শিক্ষার্থীদের অধিকার, সংস্কৃতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, নতুন কমিটির লক্ষ্য হবে একটি ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা, যেখানে সকল শিক্ষার্থী সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ, নবীন শিক্ষার্থীদের সহায়তা প্রদান, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নেতৃত্ব বিকাশে কাজ করার কথাও জানান তিনি।
অন্যদিকে, সাধারণ সম্পাদক সেংগ্রী মৃ বলেন, এই দায়িত্ব তার জন্য সম্মানের পাশাপাশি বড় ধরনের দায়িত্বও বটে। তিনি সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও জানান, নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীবান্ধব ও গঠনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *