জবি ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে আরাফাত-আশিক
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজি আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ।
আজ (বৃহস্পতিবার )ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ এবং ক্লাবের মডারেটর ও কো-মডারেটর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সামিউল হোসেন ও মো. লুৎফর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. রাজিয়াতুন নাহার নিশি।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন:
সাংগঠনিক সম্পাদক: রহমতুল্লাহ মাক্কি,সহ-সাংগঠনিক সম্পাদক: মো. নোমান উদ্দীন,অর্থ সম্পাদক: সোলাইমান কবির,দপ্তর সম্পাদক: জারিফ আহমাদ,প্রচার সম্পাদক: যুবরাজ হাসান রাজ,প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক: ফারজানা আক্তার জুঁই ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৭ জন। তারা হলেন— মো. আরিফুল ইসলাম, শেখ জান্নাত ফাহমিদা, তাবাসসুম আক্তার বন্যা, তাওসিফ আহমেদ, মিজানুর রহমান, ফাতিহা আক্তার এবং মো. শাহরিয়ার নাজিম।
উল্লেখ্য, “মুক্ত চিন্তার উন্মেষ ঘটুক বিতর্কে” স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ক্লাবটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। “
