প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুকৃবিতে আনন্দঘন আয়োজন

Spread the love


খুকৃবি প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, “দেশের স্থিতিশীলতা, ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সকল দল ও মতের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশের পথে-প্রান্তরে, মাঠে-ঘাটে ঘুরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কাজ করছেন। মহান রাব্বুল আলামিন যেন তাঁকে সেই তৌফিক ও সক্ষমতা দান করেন।”
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *