জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ‘নবীন বরণ–২০২৬’ অনুষ্ঠিত

Spread the love

জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ‘নবীন বরণ–২০২৬’ অনুষ্ঠিত


জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ভোলা জেলার ২১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘নবীন বরণ–২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক। তিনি বলেন, “ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম শুধু নবীন বরণ, ইফতার মাহফিল কিংবা বনভোজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সংগঠনকে শিক্ষার্থীদের কল্যাণে আরও দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, সংগঠনের নামে একটি ব্যাংক হিসাব চালুর মাধ্যমে মেধাবৃত্তি প্রদান, শিক্ষার্থীদের জন্য লঞ্চ ভাড়ায় বিশেষ সুবিধা নিশ্চিত করা, কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন টেকসই প্রকল্প বাস্তবায়নে বর্তমান কমিটিকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোখলেছুর রহমান, আবু জাফর জিপু ও ইমরান কুদ্দুস। এছাড়া মনিটরিং কমিটির সদস্য নাহিদ চৌধুরী, তৌহিদ চৌধুরী, এ. কে. এম. রাকিব, রবিউল ইসলাম রিপন এবং মো. সুলাইমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ভোলা জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিমন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবের আমেজ সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *