ইবির প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পেলেন আব্দুল মালেক মিয়া

Spread the love

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) মো. আব্দুল মালেক মিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করা এ. কে. এম. শরীফ উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা.) মো. আব্দুল মালেক মিয়াকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে অনুযায়ী, দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে নব নিযুক্ত প্রধান প্রকৌশলী মো: আব্দুল মালেক মিয়া বলেন, আমি ২০০৬ থেকে বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। এর আগে প্রকৌশল অফিসে বিভিন্ন জায়গায় কাজ করেছি। এই পদে দায়িত্ব পাওয়ায় আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করছি। সেই সাথে মাননীয় উপাচার্যের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার জন্য। ভবিষ্যতে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে
নিজের জায়গায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *