ইবিতে চলছে তিনদিনব্যাপী অ্যান্টিক্যান্সার ফ্রুট অ্যাওয়ারনেস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফান্ডরাইজিং প্রোগ্রাম

Spread the love

ইবিতে চলছে তিনদিনব্যাপী অ্যান্টিক্যান্সার ফ্রুট অ্যাওয়ারনেস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফান্ডরাইজিং প্রোগ্রাম

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অ্যান্টিক্যান্সার ফ্রুট অ্যাওয়ারনেস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফান্ডরাইজিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে এই প্রোগ্রাম আয়োজন করেছে ‘ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি) ইবি শাখা।

সরজমিনে দেখা যায়, কর্মসূচিতে সৌজন্যমূলক খাদ্য ঝুড়ি আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের মাঝে ক্যান্সার প্রতিরোধে সহায়ক হিসেবে পুষ্টিকর ফল বিতরণ করা হচ্ছে। যেখানে স্বেচ্ছায় অনুদানের সুযোগও রয়েছে। সংগৃহীত অর্থ সংগঠনের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার আর্থিক সহায়তায় ব্যয় করা হবে বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মোঃ মেহেদী হাসান, সহ-সভাপতি জাকারিয়া আলম বাপ্পি, সালেহা আক্তার টুম্পা, মো মিনহাজুল আবেদীন ও বর্ষণ কর্মকার প্রান্ত সহ অন্যান্য সদস্য বৃন্দ।

সংগঠনটির সভাপতি মেহেদি হাসান বলেন, ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (CCRTB)একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন, যা ক্যানসার গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে । এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তিনদিনব্যাপী ‘অ্যান্টি-ক্যানসার ফুড অ্যাওয়ারনেস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফান্ডরাইজিং’ প্রোগ্রামের আয়োজন করেছে।বর্তমানে ক্যান্সারের একটি বড় কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। গবেষণায় দেখা যায়, প্রায় ৩০% ক্যানসার খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত। আমাদের আয়োজনে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ দেশীয় ফল বিতরণ করা হচ্ছে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

তিনি আরো জানান, ভবিষ্যতে তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের ডাইনিংয়ে নিয়মিতভাবে ফল সরবরাহের পরিকল্পনা নিয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে ফল গ্রহণ করতে পারবে এবং ইচ্ছা করলে স্বেচ্ছায় অনুদান দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *