নজরুল বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজে আধুনিক শিক্ষা উপকরণ প্রদান করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন

Spread the love

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে আধুনিক শিক্ষা উপকরণ মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ এবং ফটোকপি মেশিন প্রদান করা হয়। ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বুধবার দুপুরে স্কুলের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণগুলো হস্তান্তর করা হয়। কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুনের হাতে উপকরণগুলো তুলে দেন।

শিক্ষা উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমরা আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজকে যুগোপযোগী, আধুনিক ও আকর্ষণীয় পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করাতে চাই। শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করবে। এই স্কুল এন্ড কলেজকে আমরা মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দ মোফাছিরুল ইসলাম, উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্যগণ, স্কুলের শিক্ষকগণ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে একপর্যায়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন (বিকেডিএ) বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *