আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারমে চ্যাম্পিয়ন বাকৃবি, খেলোয়াড়দের পড়ানো হলো ব্লেজার

Spread the love

আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারমে চ্যাম্পিয়ন বাকৃবি, খেলোয়াড়দের পড়ানো হলো ব্লেজার

সুমন গাজী, বাকৃবি প্রতিনিধি:

আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা-২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যারাম দল। চ্যাম্পিয়ন দলের দুই খেলোয়াড়কে ব্লেজার পরিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্যের সচিবালয়ের সভাকক্ষে চ্যাম্পিয়নদের ব্লেজার পরিধান অনুষ্ঠান আয়োজন করা হয়। ক্রীড়া উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আন্ত: বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে ব্লেজার পরিধান করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুল হক সজল। এছাড়াও চ্যাম্পিয়ন দলের ম্যানেজার অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার, দলের কোচের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক মো. শাহীন হালিমসহ বিভিন্ন পর্যায়ের পরিচালক ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, গত ২১ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ক্যারাম প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ছেলেদের দ্বৈত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ও সেমিফাইনালে কুয়েটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাকৃবি। ফাইনাল ম্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সরাসরি ২-০ তে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দলের দুই খেলোয়াড় হলেন মাৎসবিজ্ঞান অনুষদের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোল্লা রিয়াজ মাহমুদ ও একই অনুষদের ২০২৩-২৪ সেশনের এস এম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের একপর্যায়ে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান উপাচার্য। পরে অংশগ্রহণকারী দুই খেলোয়াড়, টিম ম্যানেজার, কোচ ও টিম পরিচালকদের বেøজার পরিধান করানো হয়।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় মোল্লা রিয়াজ মাহমুদ বলেন, প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়া অনেক ভালো লাগছে। এর আগে বাকৃবি ক্যারামে অংশগ্রহণ করেনি। আমাদের কাছেও আনএক্সপেক্টেড ছিল। একক খেলাতে রেজাল্ট করতে পারিনি, আয়োজকদের থেকে কিছুটা আনফেয়ার আচারণ ছিল। দ্বৈত ইভেন্টে সকলের সহযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। বিগত কয়েকটি ইভেন্টে বাকৃবি দ্বিতীয়, তৃতীয় হলেও চ্যাম্পিয়ন হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এমন ভূমিকা রাখতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি।

ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, আমাদের অন্যান্য শিক্ষার্থীরা আজকের চ্যাম্পিয়নদের থেকে অনুপ্রাণিত হবে। দুই খেলোয়াড়কে বলবো যারা প্রতিভাবান তাদেরকে উদ্বুদ্ধ করতে। আমাদের পরিকল্পনায় রয়েছে প্রসপেক্টিভ খেলোয়াড়দেরকে কিভাবে ক্রীড়ায় আনা যায়। এভাবে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন আমরা কাজ করে যাবো।

উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বাকৃবি চ্যাম্পিয়ন হওয়ায় যারা অবদান রেখেছে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের উদ্দেশ্য ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও এগিয়ে আসুক। কারণ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম অনুষঙ্গ।

হলে হলে ক্রীড়া আয়োজনের তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের ঘরোয়া খেলা শুরু করতে হবে। প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক এব্যাপারে জরুরি পদক্ষে নিতে হবে। সামনে শীতকাল আসতেছে প্রতি হলের প্রভোস্টরা যেনো শীতকালীন খেলার আয়োজন করে। এতে শিক্ষার্থীরা বাইরে সময় কাটানোর চেয়ে বিনোদন খুঁজে পাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *