মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজিতে গবেষণা ও উদ্ভাবন নিয়ে সেমিনার

Spread the love

মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজিতে গবেষণা ও উদ্ভাবন নিয়ে সেমিনার

(মাভাবিপ্রবি প্রতিনিধি)
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এ “Frontiers in Biochemistry & Molecular Biology: Research, Innovation, Impact” শীর্ষক একটি দিনব্যাপী একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আছাদুজ্জামান শিকদার এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বোরহান উদ্দিন। প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুল বারী সজীব এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন। আলোচনায় বক্তারা বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, বিভাগের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান বিনিময় ও গবেষণামুখী আলোচনা আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *