শাহজালাল বিজ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে এই কর্মসূচি পালন করে শাবি প্রেসক্লাব।

Spread the love

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে এই কর্মসূচি পালন করে শাবি প্রেসক্লাব।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম।

বক্তব্যে নোমান ফয়সাল বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। তিনি অভিযোগ করেন, অনেক সময় হামলার পর দায় এড়াতে দায়ীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক দুঃখপ্রকাশের আড়ালে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। তার মতে, গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত করতে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো কিংবা দমন করার অপচেষ্টা নতুন নয়, তবে এসব প্রচেষ্টা কখনোই সফল হয়নি।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে দমন-পীড়নের চেষ্টা হলেও সাংবাদিকরা তাদের অবস্থান থেকে সরে আসেননি। কোনো সংগঠন যদি সহিংসতার পথ বেছে নেয়, তবে তা শেষ পর্যন্ত তাদের জন্যই বিপদ ডেকে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উত্থাপিত তিন দফা দাবির প্রতি সংহতি জানানো হয়। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *