নিজস্ব প্রতিবেদক: মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মোহাম্মদপুর জোনাল অফিসে ৯৫তম মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (আজ) বিকেল ৩টায় মোহাম্মদপুরে অবস্থিত জোনাল অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস. এম. শাহিন আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মহিতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির এজিএম (এইচআর) মোঃ শাহাদাৎ হোসেন, মোহাম্মদপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) সঞ্জয় ভৌমিক, জুনিয়র ইঞ্জিনিয়ার পবিত্র কাঞ্জিলাল, সহ-জুনিয়র ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান ও মান্নাফ হোসেন, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর প্রভাত কুমার অধিকারী, ওয়্যারিং ইন্সপেক্টর ইমরান হোসেন, বিলিং সুপার ভাইজার ফরিদা ইয়াসমিন।
এছাড়াও জোনাল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী সভায় উপস্থিত ছিলেন।
