এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফল অনুষ্ঠিত

Spread the love

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফল অনুষ্ঠিত

সিলেটে অবস্থিত শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া মাহফল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ দোয়া মাহফলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফলে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *