ইবিতে বিএড, এমএড, বিএমএড ও লাইব্রেরী সাইন্সের শিক্ষার্থীদের নবীনবরণ

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

ইবিতে বিএড, এমএড, বিএমএড ও লাইব্রেরী সাইন্সের শিক্ষার্থীদের নবীনবরণ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএড, এমএড, বিএমএড ও লাইব্রেরী সাইন্সের শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, আইআইইআর সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সিলেবাস সম্পর্কে ধারণা ও উপদেশ দেন শিক্ষকরা। সবাইকে ফাইল, কলম ও কোর্স বিবরণী উপহার দেওয়া হয়। এছাড়া নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আইআইইআর কো- অর্ডিনেটরবৃন্দসহ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নবীন এক শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বলেন,“আজকে খুব ভালো লাগছে যে এখানে শিক্ষকদের সাথে আবার একত্রিত হতে পেরে। এখানে বিএমএড কোর্সে ভর্তি হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং স্যারদের সমন্বয়ে স্যারদের থেকে কিছু পাবো সেই আশা প্রত্যাশা নিয়ে এখানে উপস্থিত হয়েছি।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানটির সভাপতি ও আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “আপনারা ভর্তি হয়েছেন এখানে সার্টিফিকেটের জন্য। এই সার্টিফিকেটের পাশাপাশি শিক্ষাও একটা মূল উদ্দেশ্য। সেটা যাতে কোনোভাবে বিঘ্ন না হয়, সে বিষয়ে আপনারা যত্নবান থাকবেন। ক্লাসে নিয়মিত আসার চেষ্টা করবেন এবং স্যাররা যে নির্দেশনাগুলো দেন সেগুলো ফলো করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *