রাবিপ্রবি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন রাবিপ্রবি সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপাচার্যের অফিস কক্ষে ও দুপুর ১ ঘটিকায় উপ-উপাচার্যের অফিস কক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিক সমিতির নানাবিধ কার্যক্রম নিয়ে উপাচার্য ও উপ-উপাচার্য সাথে আলোচনা করেন তারা।
এসময় উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.শফিকুল ইসলাম সাংবাদিক সমিতির সদস্যদের নানান দিক-নির্দেশনা দেন।
এছাড়াও নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জুনাইদ কবির, প্রক্টর ড. মো. ফখরুদ্দিন, ছাত্র পরামর্শ ও পরিচালনা বিভাগের পরিচালক গৌরব চাকমা, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. সাইফুল ইসলাম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সপ্তর্ষি চাকমাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যাক্তিবর্গের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
নবগঠিত কমিটির সভাপতি আদিত্য চৌধূরী ও সাধারণ সম্পাদক সঞ্চিতা চক্রবর্তীর নেতৃত্বে উপস্থিত ছিলেন রাবিপ্রবিসাসের সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মো. ইসমাইল, অর্থ সম্পাদক সীমান্ত তঞ্চঙ্গ্যা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রুথিনা বেসরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিগন্ত রক্ষিত , নির্বাহী সদস্য আঁখি নাথ ও সাইমুন ইসলাম।

প্রসঙ্গত, বুধবার (১৮ নভেম্বর) রাবিপ্রবি সাংবাদিক সমিতির ৯ সদস্য বিশিষ্ট ৩য় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
