জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের আলোচনা সভা

Spread the love

বেরোবি প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রংপুর স্টেডিয়াম কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু। প্রধান বক্তা ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ড. মো. রোকনুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সাধারণ সম্পাদক মামদুদুর রহমান, সহ সভাপতি ড৷ জিয়াউর রহমান প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *