দুই হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো ইবি শিবির
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আয়োজন করে সংগঠনটি।
এ সময় প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থীকে ফুল, আল-কুরআন, ছেলেদের জন্য টিশার্ট, মেয়েদের জন্য হিজাব, ডায়েরি, ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, ইবির ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, সংগঠনটির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, ইবির আইআইইআর’র পরিচালক ড. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী রাশিদুল ইসলাম রাফি। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সংগঠনের নেতাকর্মীসহ দুই সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
