কুষ্টিয়ায় তরুণদের উদ্যোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম

Spread the love

কুষ্টিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চালের বর্ডার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনায় ভরাট ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তরুণ সমাজসেবক মোহাম্মদ মুস্তফা, সোলাইমান হোসেন অন্তর ও ইয়াসউদ্দিন ইমনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়। এতে সার্বিক আর্থিক সহযোগিতা প্রদান করেন শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের উদ্যোক্তা শোয়েব হাসান রায়ান।

দীর্ঘদিন ড্রেনে ময়লা আবর্জনা জমে থাকায় মশার প্রজনন ও দুর্গন্ধ সৃষ্টির পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে নিয়মিত ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

শোয়েব হাসান রায়ান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নয়, বরং প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব রয়েছে। এ ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ স্থানীয় পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজের অন্যান্য তরুণদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *