ইবির নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

ইবির নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আল-ফিকহ এন্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজীব সাহা। এছাড়া সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মুর্শিদ আলম এবং সংগঠনের সাবেক সভাপতি- আল-আমিন, অমিত হাসান রাহিত ও মোয়াজ্জেম হোসেন আদনান স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, নবগঠিত কমিটি নরসিংদী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করেছি এবং আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *