যবিপ্রবিতে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি:

যশোরের উন্নয়নের কারিগর, দক্ষিণবঙ্গের অবিসংবাদিত নেতা, সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর অন্যতম স্বপ্নদ্রষ্টা ও কারিগর মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ ৪ নভেম্বর (বুধবার) বাদ জোহর যবিপ্রবি শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​মিলাদ মাহফিলে মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, যশোরের উন্নয়ন এবং যবিপ্রবি প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ফারুক হাসান।

​এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
​মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রত্যাশায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

​মিলাদ ও দোয়া মাহফিলটি সফলভাবে সম্পন্ন করায় যবিপ্রবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *