মামুন অর রশিদ বিজন, মেহেরপুর :
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালিটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনের সামনে দিয়ে পুনরায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাশার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, উপজেলা সভাপতি ফয়েজ উদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী সায়দাতুন্নেছা নয়ন এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
