মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের থাইল্যান্ড সফর, এআই সেন্টার পরিদর্শন ও এআইটি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম থাইল্যান্ড সফরে রয়েছেন। তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT)-এর এআই সেন্টার পরিদর্শন এবং প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তিনি উচ্চশিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি বিষয়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অফিস আদেশে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের থাইল্যান্ড সফরের অনুমোদন দেওয়া হয়। তিনি ৫ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পাঁচ দিনের সফরে থাইল্যান্ডে অবস্থান করছেন । সফরে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (AIT) এআই সেন্টার এবং থাইল্যান্ডের বিভিন্ন পর্যটন আকর্ষণ পরিদর্শন করছেন ।
সফরসূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ব্যাংককের Mercure Hotel Bangkok Sukhumvit 11 সকাল ৮টা ৪৫ মিনিটে রওনা হয়ে তিনি এআইটি ক্যাম্পাসে যান। সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত AIT-এর Office of International Affairs এবং Office of Development & External Affairs-এর পরিচালক ড. সুমানা শ্রেষ্ঠা এবং OIA-এর সমন্বয়ক ড. ইন্দ্র কুমার-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি AIT-এর Administration Building-এর ২য় তলার Room 260-এ অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১১ টা থেকে সাড়ে ১১: ৩০ টা পর্যন্ত তিনি AI Center পরিদর্শন করেন । সকাল সাড়ে ১১:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত Yunus Center AIT-এর Executive Director ড. ফয়েজ শাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্বাগত পর্বে অংশ নেন । দুপুর সাড়ে ১২টায় School of Management (SOM)-এর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন । এরপর দুপুর দেড়টায় অধ্যাপক জাবেদের সঙ্গে এবং বেলা ২টায় কে. করিম ও ড. জাকিরের সঙ্গে বৈঠ করেন ।
AI centre পরিদর্শন শেষে AIT-র সাথে MOU sign এবং ভবিষ্যতে গবেষণা ও প্রশিক্ষণ নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনা ও পদক্ষেপ নেয়া হয়। এ সময় ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তাদের সার্বিক মান উন্নয়নের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে AIT-র প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন তখন MOU sign করার সমূহ সম্ভাবনা রয়েছে। AIT অত্যন্ত আনন্দের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, মাননীয় ভাইস-চ্যান্সেলরের এই সফরের মাধ্যমে AI প্রযুক্তি, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা এবং গবেষণার ক্ষেত্রে AIT-এর কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা অর্জনের মাধ্যমে মাভাবিপ্রবির ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

মাননীয় ভাইস-চ্যান্সেলরের সফরকালীনর সময়ে তাঁর অনুপস্থিতিতে মাভাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান নিয়মিত দায়িত্বের পাশাপাশি ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করছেন।
