নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন

Spread the love

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন

নেপাল-তিব্বত সীমান্তে সাম্প্রতিক দুর্যোগে নিহতদের স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের নেপালী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন দপ্তরের প্রধান, হল প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিহতদের স্মরণে নীরবতা পালন করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *