নজরুল পদক-২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

Spread the love

নজরুল পদক-২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল পদক-২০২৬’ পাচ্ছেন দুই বিশিষ্টজন। নজরুল গবেষণায় আবদুল হাই শিকদার এবং নজরুলসংগীতে বিশেষ অবদানের জন্য শিল্পী শবনম মুশতারীকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

আগামী সোমবার (২৪ আগস্ট) নজরুলজয়ন্তী উদযাপনের বিশেষ পর্বে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ‘নজরুল পদক-২০২৬’ তুলে দেওয়া হবে।

গত বুধবার (১৯ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদের পদকের জন্য মনোনীত করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিবছর নজরুলের সাহিত্য, সংগীত ও গবেষণায় বিশেষ অবদান রাখা বিশিষ্টজনদের সম্মাননা হিসেবে ‘নজরুল পদক’ প্রদান করে থাকে। সাধারণত নজরুলসংগীত ও নজরুল গবেষণা—এই দুই বিভাগে পদক দেওয়া হয়।

আবদুল হাই শিকদার একজন বিশিষ্ট নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক। অন্যদিকে শবনম মুশতারী বাংলাদেশের স্বনামধন্য নজরুলসংগীত শিল্পী। নজরুলের সংগীত ও গবেষণায় তাদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই এবার এই সম্মাননা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *