অঙ্গীকার সাংস্কৃতিক সংসদের ৩৪তম কার্যনির্বাহী সংসদে পরিচালক আবদুস সবুর, সহকারী পরিচালক জাবের ;শাবিপ্রবি

Spread the love

অঙ্গীকার সাংস্কৃতিক সংসদের ৩৪তম কার্যনির্বাহী সংসদে পরিচালক আবদুস সবুর, সহকারী পরিচালক জাবের ;শাবিপ্রবি।

শাবিপ্রবি প্রতিনিধি,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার সাংস্কৃতিক সংসদের ৩৪তম কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী সংসদে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুস সবুর আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাবের বিন আব্দুল খালিক।

এছাড়া নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে আহমেদ বিন কেফায়েত, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সোহরাব হোসেন, প্রচার সম্পাদক হিসেবে শুভ্র জাহান মোল্লা এবং প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ আনোয়ার হোসেন দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের বিভাগীয় দায়িত্বে রয়েছেন থিয়েটার পরিচালক আকরাম হাবিব, সহকারী থিয়েটার পরিচালক ইবরাহিম আদহাম সৌরভ, কিরাত পরিচালক হাসনাত হাসিব, সংগীত পরিচালক মাহফুজ আহমেদ রাফি, আবৃত্তি পরিচালক রিদওয়ানুল হক আবির এবং সহকারী আবৃত্তি পরিচালক মঞ্জুরুল ইসলাম।

৩৪তম কার্যনির্বাহী সংসদের কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোশাররফ হোসাইন, আমিনুল ইসলাম, মোঃ তারেক রহমান ও শামীম আহমদ।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংস্কৃতিক সংগঠন। ‘ঐতিহ্য আর বিশ্বাসের সমন্বয়ে শুদ্ধ সংস্কৃতির অঙ্গীকার’—এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা ও বিকাশে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *